শিবপুরে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
২৫ জুন ২০২০, ১১:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে শিমুল (২৪) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪ টার দিকে কামারগাঁও গাংপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিমুল ওই গ্রামের বুলবুল সরকারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ফজরের আযানের সময় চিৎকার শুনে শিমুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এসময় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। জ্ঞান থাকা অবস্থায় আহত শিমুল হামলাকারী হিসেবে স্বজনদের নিকট দুইজনের নাম উল্লেখ করে। পরে এ ঘটনায় শিমুলের মা শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে একই এলাকার তাইজুদ্দিনের ছেলে কাসেম (২৭) ও মৃত মেহের আলীর ছেলে আশরাফুল (২৮)কে আটক করেছে থানা পুলিশ। এলাকাবাসীর ধারণা করছে, মাদক সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
শিবপুর মডেল থানার (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা