শিবপুরে দুই গরুসহ আটক চোরকে পুলিশে সোপর্দ
২৮ জুন ২০২০, ০৫:০৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৫ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে দুই গরুসহ একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ জুন) দিবাগত রাত একটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরানদিয়া বাসষ্ট্যান্ডে।
জানা যায়, শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে অলিউল্লার গরুর ঘর থেকে দুটি গরু চুরি হয়। পরে পুরানদিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন রাইসমিলের সামনে চুরি হওয়া গরু গাড়ীতে উঠানোর সময় জনতার হাতে আটক হয় একই গ্রামের রশিদের ছেলে আবু সাইদ (২৭)। এসময় অন্য চোর পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত গরুসহ চোরকে থানা হেফাজতে নিয়ে আসে।
পরে আটক চোরকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বাড়ৈআলগী গ্রামের লতিফ আফ্রাদের ছেলে রুহুল আমিন (৩০), হবির ছেলে সজিব (২৮), রহম আলীর ছেলে মাসুদ মিয়া (৩০), ইসব আলীর ছেলে আইয়ুব (২৫) সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন একত্রে চুরির সাথে জড়িত রয়েছে।
গরুসহ একজন আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশ গরু চোর চক্রকে আইনের আওতায় নিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তারা।
এ বিষয়ে শিবপুর মডেল থানার (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, চুরির ঘটনায় গরুর মালিক অলিউল্লাহ বাদী হয়ে অভিযোগ করেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। বরিবার দুপুরে গ্রেফতারকৃত চোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি