শিবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
৩০ আগস্ট ২০২০, ০৭:৫২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুর উপজেরার আশ্রাবপুর চাকবাড়ি গ্রামের মাহাবুব খানের স্ত্রী সাদিয়া ইসলাম (২২) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মাহত্যা এমন সংশয় দেখা দিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। এ বিষয় শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সাদিয়ার পিতা মো: হুমায়ুন কবির।
সাদিয়া ইসলাম পারিবার সূত্রে জানা যায়, আড়াই বৎসর পূর্বে রহিম খানের ছেলে মাহাবুবের সাথে একই উপজেলার বিরাজনগর গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই উভয়ের মধ্যে কলহ শুরু হয়। শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৮ ঘটিকায় সাদিয়ার মৃত্যু হয়। সাদিয়ার মৃত্যু নিয়ে দুই পরিবারের ভিন্ন মত সৃষ্টি হয়েছে।
সাদিয়ার চাচাত ভাই মনির হোসেন বলেন, আমার বোন সাদিয়ার স্বামী মাহাবুরের সাথে তার ভাবী ফেরদৌসীর পরকিয়া প্রেম ছিল, যা-সাদিয়া তার নিজ চোখে দেখে ফেলে এবং আমাকে পূর্বে এ বিষয়টি অবহিত করেছিল। সাদিয়াকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।
অপরদিকে নিহতের স্বামী মাহাবুবের ভাতিজা মামুন বলেন, (২৯ আগস্ট) সকাল আনুমানিক ৮ ঘটিকায় চাচি সাদিয়া বাথরুমে গিয়ে ঢলে পরে যায়। এ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকার উত্তরায় একটি জাপানি হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে সে মোতাবেক ঐ হাসপাতালে নেওয়ার পর রাত্র আনুমানিক ৮ ঘটিকায় মৃত্যুবরন করেন।
এ বিষয় বাঘাব ইউপি চেয়ারম্যান তরুন মৃধা বলেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার বিষয়টি আমি অবগত ছিলাম। এরই জের ধরে এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বলে আমার ধারণা। ময়নাতদন্তের রিপোট আসার পর বিষয়টি স্পস্ট হবে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। মরদেহটি ময়না তদন্তের রিপোটের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোট আসার পর বলা যাবে হত্যা না আত্মহত্যা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি