আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে রাজত্ব ফিরে পেলেন সাকিব
১১ নভেম্বর ২০২০, ০৬:২৭ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
স্পোর্টস ডেস্ক:
টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। এরইমধ্যে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে রাজত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। ২৬৮ রেটিং নিয়ে র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান রয়েছে তার।
দেশে ফিরেছেন রাজার মতোই ফিরেই পেয়েছেন হারানো সিংহাসন। ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য দখলে নিয়েছেন বাংলার ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান।
আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেলেও স্বল্প দৈর্ঘ্যের ফরমেট টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে নেমেছেন সাকিব। আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান তার। এই তালিকায় শীর্ষে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ২৯৪।
নিষিদ্ধ হবার সময় সাকিবের রেটিং পয়েন্ট ছিলো ৩৫৫। নিষেধাজ্ঞার এক বছরে সাকিবের ৮৭ রেটিং পয়েন্ট কেটেছে আইসিসি। অথচ ওয়ানডেতে সাকিবের রেটিং পয়েন্ট ছিলো ৩৯৪। সেখানে পয়েন্ট কেটেছিলো মাত্র ২১। তবে টি-টোয়েন্টিতে সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা আহামরি পারফরম্যান্স না করলেও এই ফরমেটে যেন একটু বেশিই পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
এর আগে আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় উঠেছেন তিনি। সাকিবের ফিরে আসাকে যা করেছে আরো রঙিন। আনন্দের মাত্রাকে করেছে দ্বিগুণ।
এছাড়া এক বছর পর মাঠে ফিরেই ফিটনেস পরীক্ষাতেও বাজিমাত করছেন সাকিব। ছাপিয়ে গেছেন সবাইকে। সর্বোচ্চ স্কোর গড়ে ফিটনেস পরীক্ষার বৈতরণী পার হয়েছেন এই বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।
নিষেধাজ্ঞার কারণে এক বছর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সব রকম র্যাঙ্কিং থেকে সরিয়ে ফেলেছিলো সাকিবের নাম। নিষেধাজ্ঞা শেষে আবারো নিজের স্বরূপে ফিরেছেন সাকিব। এখন অপেক্ষা শুধু মাঠে নামার।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%