টাইগারদের প্রাথমিক দল ঘোষণা, নেই মাশরাফি
০৪ জানুয়ারি ২০২১, ০৬:৪৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
চলতি মাসে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে পৃথক প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত প্রাথমিক দলে নেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
টাইগাররা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে গত মার্চে। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে সর্বশেষ ওয়ানডে খেলে টাইগাররা। সেই সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। অধিনায়কত্ব ছাড়া মাশরাফিকে দলে নেওয়া হবে কি না এ নিয়ে বিগত কয়েকদিন দেশের ক্রিকেটে ছিল জল্পনা-কল্পনা।
বিসিবি ঘোষিত ওয়ানডে প্রাথমিক দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেসার শরিফুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
টাইগারদের ওয়ানডের প্রাথমিক দলে যারা আছেন: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ, রুবেল হোসেন ।
টাইগারদের টেস্টের প্রাথমিক দল : মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী।
এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি-
১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।
১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার।
২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা