ঢাকা টেস্টের দল ঘোষণা : নতুন মুখ নাইম শেখ, ফিরলেন সাকিব-তাসকিনও
৩০ নভেম্বর ২০২১, ০৭:০২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম
স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রাম টেস্টে খুবই বাজে পারফরম্যান্স দেখিয়েছেন ওপেনাররা। দুই ইনিংসের কোনোটিতেই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি ওপেনাররা। একাদশের বাইরে ছিলেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ঢাকা টেস্টের জন্য অতিরিক্ত আরও একজন ওপেনারকে নেয়া হলো।
টি-টোয়েন্টির নিয়মিত ওপেনার নাইম শেখকে নেয়া হলো ঢাকা টেস্টের দলে। টেস্ট ক্রিকেটে এই প্রথম ডাক পেলেন নাইম শেখ। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ। ডাক্তাররা তাদের দু’জনকেই ফিট বলে ঘোষণা করেছেন। প্রথম টেস্টের ১৬ জনের দলে রাখা হলেও পরে ফিট না থাকার কারণে বাদ দেয়া হয়েছিল সাকিবকে।
চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পেলেও সুস্থ হয়ে উঠেছেন ইয়াসির আলি রাব্বিও। তাকেও রাখা হয়েছে ঢাকা টেস্টের দলে।
৪ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের জন্যই আজ ঘোষণা করা হলো ২০ জনের দল।
দ্বিতীয় টেস্টে বাংলাদশে দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি