সিলেট থেকে শিক্ষা নিতে চান সাকিব দল
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
দ্বিতীয় ওয়ানডেতে হেরে ঢাকা থেকে সিলেট গিয়েছিল বাংলাদেশ দল। সিলেটে তৃতীয় ওডিআইতে দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেন মাশরাফি মুর্তজারা। টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়ে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসানরা। মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলই। আজ বাংলাদেশ দল ও অতিথিরা অনুশীলন করবে। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি ২০ ম্যাচ।
মিরপুরের উইকেটই বাংলাদেশকে বদলে দিতে পারে। কিন্তু তার আগে ব্যাটিংটা ভালো করা জরুরি বলে মনে করেন নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। সিলেটের মাঠ ছোট। উইকেট ব্যাটিং সহায়ক। মিরপুরের উইকেট ভিন্ন। হাবিবুল বাশার বলেন, ‘বাংলাদেশের লড়াইয়ে ফেরার ক্ষমতা রয়েছে। মিরপুরে হয়তো টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করব আমরা। কিন্তু তার আগে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে ভালো করা খুবই জরুরি।’ তিনি বলেন, ‘টি ২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। তারপরও তাদের বিপক্ষে এর আগে সিরিজ জিতে আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছি।’
সিলেটে অধিনায়ক সাকিব ছাড়া আর কেউ উইকেটে দাঁড়াতে পারেননি। মাহমুদউল্লাহ ও আরিফুল হক দুই অঙ্কে পৌঁছলেও সেটা যথেষ্ট ছিল না। সাত ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা আরও খারাপ হয়েছে বাংলাদেশের। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের কেউ নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। শাই হোপের ব্যাটিং তাণ্ডবে উড়ে যায় স্বাগতিকরা। তবে সিলেটের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঢাকায় মাঠে নামতে চায় বাংলাদেশ। এই প্রথম টানা তিন ফরম্যাটের সিরিজে জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না সাকিবরা।
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা