নিউজিল্যান্ড এর বিপক্ষে জয়ী হলো বাংলাদেশ
০৩ অক্টোবর ২০১৯, ০২:৪৫ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে ২-০ সিরিজে ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবারা। প্রথম ম্যাচেও কিউই যুবাদের একই ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দল বাংলাদেশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) লিংকনে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড থমাস জোহরাবের সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে ২৪২ রান করে।
থমাস জোহরাব ১৪২ বলে ৮ চারের মারে ১১২ রান করলেও বাকি ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় ব্ল্যাক ক্যাপসরা বড় স্কোর গড়তে পারেনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি এবং তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শামিম হোসেন এবং রাকিবুল হাসান একটি করে উইকেট লাভ করেন।
জবাবে টাইগার যুবারা ৩১ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান এবং মাহমুদুল হাসান জয়ের ৯৫ রানের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যায়।
৬৩ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৬৫ রান করা তানজিদ আউট হয়ে যাওয়ার পর তৌহিদ হৃদয়কে নিয়ে তৃতীয় উইকেটে ৭৭ রান যোগ করে বাংলাদেশের জয়ের রাস্তা আরও সহজ করে দেন জয়। ৪০ রান করে তৌহিদ আউট হলেও তা টাইগার যুবাদের দুশ্চিন্তার কারণ হয়নি।
জয় থেকে যখন বাংলাদেশ মাত্র ৮ রান দূরে তখন সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকা অবস্থায় জয়ের আউট হওয়াটাকে তার দুর্ভাগ্য বলে মেনে নিতেই হবে। ১২৫ বলে ১০ চারের মারে তিনি ৯৯ রান করে ক্রিজ ছাড়েন।
১৫ রানে অপরাজিত থাকা শামিম হোসেন এবং ৪ রানে অপরাজিত থাকা শাহাদাত হোসেন ২১ বল এবং ৬ উইকেট হাতে রেখে দলের বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
নিউজিল্যান্ডের পক্ষে জক ম্যাককেঞ্জি ২টি এবং ডেভিড হ্যানকক ও আদিত্য অশোক একটি করে উইকেট পান।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%