শ্রীলঙ্কা সফরেই সাকিব আল হাসানকে চায় বিসিবি
১৫ আগস্ট ২০২০, ১০:০৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ এএম
স্পোর্টস ডেস্ক:
আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। এরই মধ্যে মাঠে ফেরার পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। এমনকি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন সাকিব। বিসিবিও চায়, নিষেধাজ্ঞার পরপরই যেন জাতীয় দলে ফেরে দেশসেরা এই অলরাউন্ডার।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, শ্রীলঙ্কা সফরেই জাতীয় দলে ফিরতে পারে সাকিব। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ দিকে সাকিব নিষেধাজ্ঞা মুক্ত হবে। সে ফিট থাকলে শ্রীলঙ্কা সফরেই দলের সাথে যুক্ত হতে পারবে। আমরা তার (সাকিব) ফেরার জন্য অপেক্ষা করছি।
করোনা পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচ শুরু হলে সাকিব আল হাসান সেটিতে অংশ নিতে পারবেন না। কারণ, তার নিষেধাজ্ঞার মেয়াদ রয়েছে ২৯ অক্টোবর পর্যন্ত। সে ক্ষেত্রে তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।
নাজমুল হাসান বলেন, নিষেধাজ্ঞার কারণে সাকিব বিসিবির সাথে অনুশীলন করতে পারবে না। আমার সাথে কথা হয়েছে সাকিব এ মাসের শেষের দিকে দেশে চলে আসবে। দেশের নিজের উদ্যোগে অনুশীলন করবে।
তিনি বলেন, সাকিব যেদিন থেকে নিষেধাজ্ঞা মুক্ত হবে সেদিন থেকেই আমাদের সাথে খেলতে পারবে, এ বিষয়ে কোন সন্দেহ নেই। আমরা অধীর আগ্রহে বসে আছি কবে আসবে। বাট এটার সাথে তার ফিটনেস এবং অন্যান্য বিষয়গুলো দেখতে হবে। তবে আশা করছি, সে ফিট থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় জয়েন করবে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা