শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান
২৫ আগস্ট ২০২০, ০৮:৫৪ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:০৯ এএম
স্পোর্টস ডেস্ক:
নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এক দশকের বেশি সময় নিউ জিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ম্যাকমিলান। তিন ফরম্যাট মিলিয়ে ৮০০০ এর উপরে রান করেছেন। খেলোয়াড়ী জীবনের পর ম্যাকমিলান কোচিং পেশায় যুক্ত হন। ২০১৪-১৫ মৌসুমে জাতীয় দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে ক্যানটারবেরি, মিডলসেক্স ও আইপিএলে কিংস ইলাভেন পাঞ্জাবের কোচের দায়িত্বে ছিলেন।
তিন টেস্ট খেলতে অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। গত জুলাইয়ে এ সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই বোর্ড সিরিজ স্থগিত করে। তিন টেস্ট খেলতে সেপ্টেম্বরে দ্বীপরাষ্ট্রে যাবে বাংলাদেশ। সেখানেই একমাস চলবে প্রস্তুতি। বাংলাদেশ দলের সঙ্গে ম্যাকমিলান যোগ দেবেন শ্রীলঙ্কায়।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা