সাকিবের হাতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম
স্পোর্টস ডেস্ক:
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার বিকেলে করোনা পরীক্ষা করিয়েছিলেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) পরীক্ষার ফল হাতে পেয়েছেন তিনি। ভক্তদের জন্য আনন্দ ও স্বস্তির সংবাদ, তার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
যুক্তরাষ্ট্র থেকে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন সাকিব। কাতার এয়ারওয়েজের বিমানে ওঠার আগে করোনা পরীক্ষা করাতে হয়েছে বিধায় তার করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবুও বৃহস্পতিবার করোনা পরীক্ষা করান টাইগার অলরাউন্ডার।
অবশ্য করোনা পরীক্ষা করানোর প্রয়োজন না থাকলেও বিকেএসপির দেয়া শর্তের কারণে সাকিবকে কোভিড-১৯ টেস্ট করাতে হয়েছে। কারণ আগামী ৫ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে টাইগার অলরাউন্ডারের একান্তে নিবিড় অনুশীলন করার কথা। আর কেবল করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এলেই তিনি বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন।
ফলে শেষ পর্যন্ত করোনা পরীক্ষা করান সাকিব। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার পর এই অলরাউন্ডারের কোভিড-১৯ টেস্টের নমুনা নিয়ে যাওয়া হয়। বনানীতে নিজের বাসায় বসেই করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন তিনি।
ফলাফল নেগেটিভ থাকায় চাইলে কাল থেকেই অনুশীলন শুরু করবেন সাকিব। আগামী ২৯ অক্টোবর আইসিসি প্রদত্ত এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছেন এই ক্রিকেটার। তাকে শ্রীলংকা সফরের দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত সে লক্ষ্যেই বিকেএসপিতে একান্তে অনুশীলন করবেন তিনি।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা