বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ: শিবপুরের খড়িয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
মোমেন খান:
নরসিংদী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বালিকাদের ফাইনাল খেলায় শিবপুর উপজেলার খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার বিকেলে মুসলেহ্ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিবপুরের খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পেলে পেনাল্টি শটে যেতে হয়। পেনাল্টি শটে ১-০ গোলে জয়ী হয় শিবপুরের খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।অন্যদিকে টুর্নামেন্টের বালকদের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়। রায়পুরার সায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. বদিউল আলম। এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, শিবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল ছগির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি