এসএ গেমসে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
০৫ ডিসেম্বর ২০১৯, ১০:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
টাইমস স্পোর্টস ডেস্ক:
প্রথম ২ ম্যাচের ফল বেশরকম হতাশার, একটি করে হার আর ড্র। ১৩ তম সাউথ এশিয়ান গেমসে ফুটবলে দেয়ালে পিঠ ঠেকে যায় বাংলাদেশের। তা থেকে খানিকটা স্বস্তি ফিরেছে জেমি ডের দলের। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের অনূর্ধ্ব-২৩ দল।
ফাইনালের পথ এখনো বেশ কঠিন বাংলাদেশের জন্য। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া ইভেন্টের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৮ ডিসেম্বর মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। সেদিন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই ১৯৯৯ ও ২০১০ আসরের স্বর্ণজয়ীদের সামনে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের মাথায় গোলের খাতায় নাম লেখায় বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে অধিনায়ক জামালের ক্রসে বল পান সাদ উদ্দিন। গোলবারে নিজে শট না নিয়ে মাহাবুবুর রহমান সুফিলকে বাড়িয়ে দেন সাদ। ফাঁকায় দাঁড়ানো সুফিল জোড়াল শটে এগিয়ে দেন লাল-সবুজদের।
শেষপর্যন্ত ওই গোল দিয়েই জয় তুলে নেন জামালরা। গোলের ব্যবধান বাড়ানোর আরও সুযোগ মিললেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৮৩ মিনিটের সময় গোলবার ফাঁকা পেয়েও বল জালে পাঠাতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা