আগামীকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন
০২ অক্টোবর ২০২০, ০৯:৩৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
স্পোর্টস ডেস্ক:
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। প্রায় এক মাস আগে (৩ সেপ্টেম্বর) এই নির্বাচনের তফশিল ঘোষণার দিন থেকেই শুরু হয় ক্ষণ গণনা। ১৩৯ জন ভোটারের ভোটে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, যাদের হাতে আগামী চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার দায়িত্ব।
অবশ্য ভোটারদের কারো করোনা উপসর্গ থাকলে তিনি ভোট দিতে পারবেন না। ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। কারো শরীরের তাপমাত্রা বেশি ও করোনার অন্যান্য উপসর্গ পরিলক্ষিত হলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
এর আগে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোয়ননপত্র বিতরণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদে আবারো দাঁড়িয়েছেন কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পাচ্ছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে। এবারের নির্বাচনে সব পদেই রয়েছে একাধিক প্রার্থী। ফলে জমজমাট লড়াইয়ের ব্যাপারে আশা প্রকাশ করছেন ফুটবল সংশ্লিষ্টরা।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আগামীকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা