দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
১৫ জানুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম
স্পোর্টস ডেস্ক:
দেশের দ্রুততম মানব হিসেবে ইসমাইল হোসেন ও দ্রুততম মানবী হিসেবে শিরিন আক্তার নিজেদের আসন ধরে রেখেছেন। আজ শুক্রবার শুরু হওয়া তিন দিন ব্যাপি বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০মিঃ স্প্রিন্টে ১০.৫৫ সেকেন্ড সময় নিয়ে আবারো দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল হোসেন। নৌবাহিনীর শিরিন আক্তার হয়েছেন দেশের দ্রুততম মানবী। ১০০ মিটার স্প্রিন্টে তিনি সময় নিয়েছেন ১১.৮০ সেকেন্ড ।
শিরিন আক্তার জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলে টানা ১১ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন। প্রতিযোগিতার প্রথম দিনে হাইজাম্প (মহিলা) নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সেনাবাহিনীর ঋতু আক্তার এ ইভেন্টে ১.৭০ মিটার অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়ছেন। এ ইভেন্টে ১.৬৮ মিটার অতিক্রম করে ২০১৯ সালে রেকর্ড করা বাংলাদেশ জেলের পক্ষে উম্মে হাফসা রুমকী এবারও একই উচ্চতা অতিক্রম করেছেন বাংলাদেশ নৌবাহিনীর হয়ে।
আগামীকাল দুপুরে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া)মোঃ আব্দুল করিম, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এসএম আলী কবীর।
এবারের আসরে ৩৪টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৪টি ইউনির্ভাসিটি, ১টি শিক্ষাবোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল ও বাংলাদেশ আনসার ভিডিপিসহ মোট ৪৫টি সংস্থার ৪৩৮জন অ্যাথলেট এবং ৬৫জন ম্যানেজার ও কোচ অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুই গ্রুপের ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষ ইভেন্ট ২২টি এবং মহিলা ইভেন্ট ১৪ টি।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%