সেনেগালে নৌকা ডুবিতে অন্তত ১৪০ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২০, ০৮:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার সেনেগালের উপকূলে ইউরোপগামী একটি নৌকা ডুবিতে অন্তত ১৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এটাকে ২০২০ সালের সবচেয়ে শোকাতুর নৌকাডুবির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে গত সপ্তাহে সেনেগালের উপকূলে প্রায় ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাটি ডুবে যায় বলে বৃহস্পতিবার আওএম’র এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে।
সেনেগালিজ কর্তৃপক্ষ এর আগে এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০ জনের উদ্ধারের খবর দিয়েছিল। তবে এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করার অর্থ বাকি ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে মনে করেন আইওএম’র সেনেগালের মুখপাত্র অ্যাইসাতু সেই।
বিষয়টির ব্যাখ্যা দিয়ে এএফপিকে তিনি বলেন, স্থানীয় জনগণ আমাদের বলেছে যে, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিল, যার মানে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে আইওএম।
গত সপ্তাহে সেন্ট্রাল ভূমধ্যসাগরে এবং ইংলিশ চ্যানেল চারটি নৌকাডুবির পর সেনেগালের উপকূলে ভয়াবহ ঘটনাটি ঘটল।
এই প্রসঙ্গে আইওএম সেনেগালের প্রধান বাকারি দুম্বিয়া বলেন, অবৈধ মানবপাচার এবং চোরাচালান নেটওয়ার্কগুলো বন্ধ করতে আমরা দেশগুলোর সরকার, অংশীজন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা