তাঞ্জানিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫৭
১০ আগস্ট ২০১৯, ০৭:৪৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
বিদেশ ডেস্ক:
পূর্ব আফ্রিকার তাঞ্জানিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ৬৫ জন আহত হয়েছেন।
অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুড়ে যাওয়া দেহ মাটিতে পড়ে আছে।
পুলিশ জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ রাস্তায় ওই জ্বালানি ট্যাংকারটি উল্টে যাওয়ার পর স্থানীয়রা সেটি থেকে তেল নেয়ার চেষ্টা করছিল; এমন সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দরনগরী দার এস সালামের প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মোরোগোরো অঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাঞ্জানিয়ার বাণিজ্যিক রাজধানী মোরোগোরো দিয়েই বন্দরনগরী থেকে কার্গো ও জ্বালানি পরিবহনের বড় বড় চালান অতিক্রম করে।
এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ড্যানিয়েল এনগোগো নামের একজন প্রত্যক্ষদর্শীর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পরিস্থিতি খুবই খারাপ। অনেক মানুষ মারা গেছে; এমনকি যারা জ্বালানি চুরি করছিল না তাদেরও মৃত্যু হয়েছে কারণ এটা খুব ব্যস্ত জায়গা।
আফ্রিকার দেশগুলোতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। অনেক সময় এসব দেশের লোকজন ট্যাংকার এবং পাইপলাইন থেকে জ্বালানি চুরির চেষ্টাকালে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। গত মাসেই নাইজেরিয়ায় এ ধরনের একটি ঘটনায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি