গভর্নরের ত্রাণ বিতরণ: অত:পর ২৩ জনের মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৫ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ত্রাণ বিতরণকালে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ডিফায় নাইজেরিয়া থেকে আসা শরণার্থীরা খাবার, কাপড় ও নগত অর্থ সহায়তা নিতে জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে। নাইজারের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি।
জাতিসংঘের তথ্যানুযায়ী, ডিফা শহর ও এর আশপাশের এলাকায় নাইজেরিয়া থেকে আসা প্রায় আড়াই লাখ শরণার্থী বসবাস করে। এদের অনেকেই নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে তৎপর জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে দেশ ছেড়ে পালিয়েছে।
সোমবার নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে এসে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন।
নাইজেরিয়া থেকে বিবিসির প্রতিনিধি জানান, সোমবার সকালে ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউন্টি সেন্টারের গেট খোলার পর সেখানে প্রচুর শরণার্থী জড়ো হয়েছিল। ত্রাণ বিতরণ শুরু হলে সেখানে অপেক্ষমান নারী-পুরুষদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। যার প্রেক্ষিতে পদপিষ্ট হয়ে ওই ২৩ জন নিহত হন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা