আমেরিকার উচিত আন্তর্জাতিক সমুদ্র আইনের প্রতি শ্রদ্ধা দেখানো : ইরানের প্রতিরক্ষামন্ত্রী
২০ মে ২০২০, ০৬:৪৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন কর্মকর্তারা ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিপথ রোধ করার যে হুমকি দিয়েছেন সে ব্যাপারে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন।
বুধবার (২০ মে) ইরানের প্রতিরক্ষা ও আর্মড ফোর্সেস লজিস্টিক মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন ইরান তার তেলবাহী ট্যাংকারগুলোর জন্য গভীর সমুদ্রের কোনো উপদ্রব সহ্য করবেন না এবং কোন বাধার মুখে পড়লে কঠোরভাবে তার প্রতিক্রিয়া জানাবে।
মন্ত্রিপরিষদের বৈঠকের সময় ব্রিগেডিয়ার-জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানি তেলবাহী ট্যাংকারগুলো আটকানোর যে কোন অপচেষ্টার বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র তীব্র প্রতিক্রিয়া দেখাবে। আন্তর্জাতিক সমুদ্রের আইনকে অবশ্যই জাতিসংঘের সদস্য দেশগুলোকে সম্মান করতে হবে।
তেল ট্যাংকার আটকানোর যে কোন অপচেষ্টাকে ইরান জলদস্যুতা বলে গণ্য করবে জানিয়ে হাতামি বলেন, ইরানের নীতিমালা এ ব্যাপারে স্পষ্ট এবং খোলামেলাভাবে ঘোষণা করেছে কোন উপদ্রব সৃষ্টি করা হলে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে।
তিনি আরো বলেছেন, 'ভেনিজুয়েলাগামী ইরানি তেল ট্যাংকারের গতিরোধ করার যে হুমকি মার্কিন কর্মকর্তারা দিয়েছেন তা বেআইনি, বিপজ্জনক ও উসকানিমূলক। এ কাজ জলদস্যুতা ছাড়া আর কিছু নয় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করবে। আমেরিকার উচিত আন্তর্জাতিক সমুদ্র আইনের প্রতি শ্রদ্ধা দেখানো।' (সূত্র- ইরনা নিউজ)
বিভাগ : বিশ্ব
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর