পাকিস্তানে ৯৮ আরোহীবাহী বিমান বিধ্বস্ত
২২ মে ২০২০, ০৭:২২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান বিধ্বস্ত হয়েছে। অভ্যন্তরীণ ওই ফ্লাইটে ৯০ যাত্রী ও ৮ ক্রু ছিলেন।শুক্রবার (২২ মে) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মডেল কলোনিতে এই প্লেনটি বিধ্বস্ত হয়। এ৩২০ এয়ারবাসের ফ্লাইটটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। অবতরণের আগেই এটি বিধ্বস্ত হয়।
পিআইএ’র মুখপাত্র আবদুল সাত্তার ৮৩০৩ নম্বর এ ফ্লাইট বিধ্বস্ত হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটলো এবং এতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তা তৎক্ষণাৎ জানা যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম প্লেনটিতে মোট ৯৮ আরোহী ছিলেন জানালেও ডেইলি মেইল, ব্লুমবার্গসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ফ্লাইটটিতে ১০৭ আরোহী ছিলেন।
ডন অনলাইনের খবরে বলা হয়েছে, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর মডেল কলোনির আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ঘটনাস্থলে ছুটে গেছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্স ও সিন্ধ পাকিস্তান রেঞ্জার্স।
সিন্ধ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া কোঅর্ডিনেটর মীরন ইউসুফ জানান, প্লেন দুর্ঘটনার পর করাচির সব প্রধান হাসপাতালে জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে, যেন উদ্ধারকৃতদের তৎক্ষণাৎ ভর্তি করে সেবা দেয়া হয়।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি