ফলপ্রসু হয়নি ১২ ঘণ্টার ভারত-চীন কর্পস কমান্ডার বৈঠক
০১ জুলাই ২০২০, ০৫:২২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
দুই দেশের মধ্যে চলমান বিরোধের সমাধানে তৃতীয়বারের মতো কর্পস কমান্ডার স্তরে বৈঠক করেছে ভারত এবং চীন। সীমান্তের সংঘর্ষের পর একের পর এক আলোচনা বেশ নজরকাড়া হলেও তা বিশেষ ফলপ্রসু হয়নি। বরং চাপ ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার শেষের দিকেই এই বৈঠক ১২ ঘণ্টার বেশি সময় ধরে চলার পর রাত ১১ টার পরে শেষ হয়েছে। চীন ক্রমশ নিজেদের শক্তি প্রদর্শন করতে ভেতরের দিকে ঘাঁটি তৈরি করতে শুরু করেছে।
একটি সূত্রের খবর অনুযায়ী, ইতোমধ্যেই ফিংগার ৪-এর ভেতরে স্থায়ীভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চীন। ভারতকে চাপে রাখতে আরও এক ধাপ এগিয়েছে বেইজিং।
প্যাংগং লেক এবং গালওয়ান উপত্যকা সমস্যা সমাধানে ভারত বা চীন কেউই সেনা সরাতে রাজি হয়নি। ভারত বলছে, প্যাংগং লেকে তিন কিলোমিটার পিছু হটা কিছুতেই সম্ভব নয় কারণ তাহলে ফিংগার-৪ থেকে সরে আসতে হবে। ফিংগার-৪ সবসময় ভারতের নিয়ন্ত্রণে ছিল। ভারত ফিংগার ৮-এ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল দাবি করে।
ভারতের ওপর নজরদারি বাড়াতে বর্তমানে সেখানে ঘাঁটি তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মি। সেখানেই বাঙ্কার এবং নজরদারি ব্যাবস্থা করে পোস্ট তৈরি করেছে চীন। ফিংগার ৪ থেকে ফিংগার ৮-এর মাঝে ৮ কিলোমিটার দূরত্বে মূলত এই কাজ টানা চালিয়ে যাচ্ছে তারা।
একইভাবে, গালওয়ান পেট্রল পয়েন্ট ১৪-তে দুই থেকে তিন কিলোমিটার পিছু হটতে রাজি নয় চীন। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী, ডেপসাং এবং ডেমচকেও একইরকমভাবে অবস্থান চীনের। মঙ্গলবারের একটি বৈঠকে সব বিতর্কিত অঞ্চলগুলো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
চীন আলোচনা শেষে জানিয়েছে, গত ২২ জুন গালওয়ানের ‘ক্লেমড লাইন’ থেকে ৮শ মিটার দূরে ছিল তারা। গালওয়ান উপত্যকার পিপি ১৪-তে চীনা সেনারা প্রায় ১০০-১৫০ মিটার সরে গেছে। লাইন অফ কন্ট্রোলে পিপি-১৪ থেকে শেষ পর্যন্ত সবগুলো পেট্রোল পয়েন্ট নিজেদের বলে দাবি জানিয়েছে ভারত।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি