নবী দাবি করায় আদালত কক্ষেই গুলি করে হত্যা
২৯ জুলাই ২০২০, ০৯:৪৭ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে নিজেকে নবী দাবি করায় এক ব্যক্তিকে আদালত কক্ষেই গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে এ ঘটনা ঘটেছে বলে বুধবার (২৯ জুলাই) জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ জানান, বুধবার ধর্ম অবমাননা মামলায় তাহির আহমেদ নাসিম নামের ওই ব্যক্তির শুনানি চলছিল। এসময় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি বলেন, হামলাকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ধর্ম অবমাননা করায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
ধর্ম অবমাননার অভিযোগে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয় তাহিরকে। পাকিস্তানে ধর্ম অবমাননা আইনে কিছু অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি