জঙ্গি হামলার আশংকা: দিল্লিজুড়ে রেড এলার্ট
০৩ অক্টোবর ২০১৯, ০১:৩৫ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
টাইমস ডেস্ক:
পাক-অধিষ্ঠিত জঈশ-ই-মুহম্মদ জঙ্গিগোষ্ঠীর একটি দল ভারতের মূল ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে সে দেশের গোয়েন্দা সংস্থা। জঙ্গি দলটি দিল্লিতে অবস্থান করছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়ার পর পরই দিল্লিজুড়ে জারি করা হয়েছে রেড এলার্ট।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে প্রকাশিত এক সংবাদে বার্তাসংস্থা ইন্ডিয়া টুডে জানায়, আকস্মিকভাবেই দেশের মাটিতে এই জঙ্গি দলটির উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর তৎপর হয়ে ওঠে ভারতীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্য মতে, পাকিস্তান ভূখণ্ডে লালিত সশস্ত্র জঙ্গিগোষ্ঠী জঈশ-ই-মুহম্মদের ৩ থেকে ৪ সদস্যের একটি দল ভারতে প্রবেশ করেছে। প্রাথমিক অনুসন্ধানে- দলটি দিল্লিতে অবস্থান করছে, এমন তথ্য পাওয়ার পর পরই দিল্লিজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।
এদিকে আজ চার দিনব্যাপী ভারত সফরে নয়াদিল্লির উদ্দেশে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকালীন দিল্লিতে এই জঙ্গি উপস্থিতির সংবাদে দেশজুড়ে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা।
ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে, বিশেষ সতর্কতা জারি পুরো দিল্লিজুড়ে। এরইমধ্যে মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে ভারতীয় বিশেষ গোয়েন্দা সংস্থাসহ সেদেশের নিরাপত্তা বাহিনীগুলো।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা