স্মার্ট ফোন নিষিদ্ধ করেছে ভারতীয় নৌসেনা
৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের হ্যান্ডেলারের কাছে নৌসেনার তথ্য পাচার এবং গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস হওয়ার জন্য ৭ নাবিকের গ্রেপ্তারের পরই নৌ বাহিনীতে ফেসবুক অ্যাপ ও স্মার্ট ফোন নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় নৌসেনা। এ ছাড়া নৌবাহিনীর ঘাঁটি, ডক এবং যুদ্ধজাহাজে স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে নৌসেনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
খবরে বলা হয়েছে, সাতজন নৌকর্মী সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে শত্রুপক্ষের গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল কিছু তথ্য ফাঁস করে। সেই সময় ধরা পড়ার পরই নৌবাহিনী কর্তৃক এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। ১৯ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ গোয়েন্দা বিভাগ এই গুপ্তচর র্যাকেটটিকে হাতে নাতে ধরে। সেখানে তারা দাবি করেছিল যে ২০১৭ সালে নিয়োগ করা নাবিকরা মধুচক্রে জড়িয়ে নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনের লোকেশনের তথ্য ফাঁস করছিল শত্রুপক্ষের হাতে।
নৌবাহিনীর কর্মকর্তা বলেন, প্রথমে এই নাবিকদের সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করা হয়। ৩ থেকে ৪ জন নারী তাদের অনলাইনে সম্পর্কের জালে ফাঁসায়। পরবর্তীতে ওই নারীরা অনলাইনে এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় যিনি ব্যবসায়ী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন পাকিস্তানি হ্যান্ডলার। যিনি নাবিকদের কাছ থেকে তথ্য বের করা শুরু করেছিলেন। নাবিকদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে নারীরা যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলির অবস্থান এবং গতিবিধির খবর জানতে ব্ল্যাক মেল করতে শুরু করে। প্রতি মাসে হাওয়ালার মাধ্যমে নাবিকদের টাকাও দেওয়া হত।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী