চীনের বিরুদ্ধে ‘সীমান্ত লঙ্ঘনের’ অভিযোগ তুলেছে ভারত
৩১ আগস্ট ২০২০, ০৬:৫৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
সাম্প্রতিক শান্তি আলোচনায় লাদাখ সীমান্ত নিয়ে যে সমঝোতা হয়েছিল চীন তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত। লাদাখের ওই স্থিতাবস্থা পরিবর্তনে চীন ‘উস্কানিমূলক সামরিক তৎপরতা’ চালিয়েছে বলে দাবি করেছে দেশটি, জানিয়েছে বিবিসি।
জুনে ওই সীমান্তে চীনের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অন্ততপক্ষে ২০ ভারতীয় সৈন্য নিহত হয়েছিল। ওই সংঘর্ষে তাদের কোনো সৈন্য নিহত হয়েছে কি না, তা জানায়নি চীন। তখন পারমাণবিক শক্তিধর এই দুটি দেশ পরস্পরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের ও সংঘর্ষ উস্কে দেওয়ার অভিযোগ এনেছিল।
সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখের সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে উঠতে যে মতৈক্য হয়েছিল, ২০২০ এর ২৯/৩০ অগাস্ট রাতে চীনের পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) তা লঙ্ঘন করে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য উস্কানিমূলক সামরিক তৎপরতা চালিয়েছে। ভারতীয় সৈন্যরা চীনের এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেছে তারা।
অপরদিকে তাদের সৈন্যরা লাদাখ সীমান্তের স্থিতাবস্থা লঙ্ঘন করেছে বলে ভারত যে অভিযোগ করেছে, তা অস্বীকার করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, চীনের সীমান্ত সেনারা সবসময়ই কঠোরভাবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল মেনে চলেছে এবং কখনোই সেটি অতিক্রম করেনি। ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুই দেশের সীমান্ত সেনারা যোগাযোগের মধ্যেই আছে।
কিন্তু দিল্লি বলছে, ২৯ অগাস্ট রাতে ‘প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে’ ভারতীয় সেনারা ‘আগাম পদক্ষেপ’ নিয়ে চীনের তৎপরতা রুখে দিয়েছে।
আমাদের অবস্থান মজবুত করার ব্যবস্থা গ্রহণ করেছি আমরা এবং একতরফাভাবে পরিস্থিতি পাল্টানোর চীনের প্রচেষ্টা রুখে দিয়েছি, ভারতের সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, দিল্লি শান্তি আলোচনার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ‘নিজেদের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায়ও দৃঢ় প্রতিজ্ঞ’।
বিশ্লেষকরা বলেছেন, ভারত সরকারের তরফ থেকে আসা এ ঘোষণা থেকে এমন ধারণা পাওয়া যাচ্ছে যে লাদাখ সীমান্তে আপাতত যে শান্তি বিরাজ করছিল তা ভেঙে গেছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী