পৃথিবীজুড়ে হানা দেবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
০২ মার্চ ২০২০, ১১:২৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
শিগগিরই থামছে না করোনাভাইরাস (কোভিড-১৯)। বিশ্বের প্রতিটি জাতির ওপরই হানা দিতে পারে এ ভাইরাস। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমেয়ার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, পুরো বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করার কাছাকাছি চলে এসেছে করোনাভাইরাস। এটি আরো বড় আকার ধারণ করছে এবং বিশ্বের প্রতিটি দেশে হানা দিতে পারে এই ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেডরোস অ্যাঢানোম বলেন, এই ভাইরাসের বৈশ্বিক মহামারি আকার ধারণ সম্ভাবনা আছে। আমরা আসলে খুবই নাজুক একটা অবস্থার মধ্যে আছি। যে অবস্থায় এই ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক রুপ ধারণ করতে পারে।
ইউরোপে করোনাভাইরাসের বিস্ফোরণ ঘটেছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা ৪০ জন থেকে বেড়ে ৮০০ জনে পৌঁছেছে। করোনাভাইরাস ইতিমধ্যেই বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। এতে মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ মানুষ।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী