চীনা হুমকির বিরুদ্ধে দিল্লি-ওয়াশিংটন এক হয়ে লড়াই করবে: মাইক পম্পেও
২৭ অক্টোবর ২০২০, ০৮:১৭ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দুই দেশের নিরাপত্তা ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য চীনা হুমকির বিরুদ্ধে দিল্লি-ওয়াশিংটন এক হয়ে লড়াই করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে ভারতে পৌঁছান পম্পেও। বাৎসরিক কৌশলগত সংলাপের অংশ হিসেবেই তাদের পাঁচ দিনের এই এশিয়া সফর। এই সফরের মূল উদ্দেশ্যই চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় কৌশলগত সম্পর্ক জোরালো করা।
এমন সময় এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, যখন লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনা চলমান।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে বৈঠকের আগে পম্পেও বলেন, দুই মহান গণতান্ত্রিক দেশের জন্য আজ পরস্পরের আরও ঘনিষ্ঠ হওয়ার নতুন সুযোগ এসেছে। পম্পেও আরও বলেন, নিশ্চিতভাবে আরও অনেক কাজ করার আছে। আমাদের আজ আলোচনা করার মতো অনেক কিছুই রয়েছে: উহান থেকে উদ্ভূত ভাইরাস মোকাবিলা কিংবা পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সুরক্ষা এবং স্বাধীনতার জন্য চীনা কমিউনিস্ট পার্টির হুমকির মোকাবিলা।
বিশ্লেষকরা বলছেন, চীনের প্রভাব মোকাবিলায় এশিয়াজুড়ে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করাই এ সফরের লক্ষ্য।
এর আগে গত সপ্তাহে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেইগান দিল্লি সফর করেছেন। তিনি চীনকে ঘরে থাকা হাতি বলে উল্লেখ করেছেন।
ভারত সফর শেষে পম্পেও শ্রীলঙ্কা ও মালদ্বীপ যাবেন। ভারত মহাসাগরীয় দেশ দুটিতে চীন অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ করছে। যা ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পম্পেওর এশিয়া সফর শেষ হবে ইন্দোনেশিয়া গমনের মধ্য দিয়ে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী