বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক কোয়ারেন্টাইনে
০২ নভেম্বর ২০২০, ০১:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
কোয়ারেন্টাইনে গেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসুস। সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। এক টুইট বার্তায় কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্বাস্থ্য সংস্থার পরিচালক নিজেই নিশ্চিত করেছেন। এতে তিনি জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে। তার দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি বলেও উল্লেখ করেছেন তিনি। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি বাড়িতে থেকেই নিজের সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিশ্বকে বার বার সতর্ক করে আসছেন তিনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যান্য কর্মকর্তারা। এই ভাইরাস নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশের সরকার এবং বিজ্ঞানীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন তেদ্রোস আধানম।
স্বাস্থ্য সংস্থার পরিচালক বলেন, স্বাস্থ্যগত সব বিধি-নিষেধ মেনে চলাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। এর মাধ্যমে আমরা কোভিড-১৯ সংক্রমণ, ভাইরাসের বিস্তার রোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাকে রক্ষা করতে পারব।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৪ কোটি ৬৮ লাখের বেশি আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ১২ লাখ ৫ হাজারের বেশি মানুষ। গত ১১ মার্চ করোনাাভাইরাস সংক্রমণের জেরে করোনা উপসর্গকে মহামারি ঘোষণা করে হু।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা