বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই
১১ নভেম্বর ২০২০, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা (৮৪) আর নেই। বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাহরাইনের সংবাদ সংস্থা বিএনএ এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা। এ সময় দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ শোক জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ খলিফার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী তিন সপ্তাহ সব মন্ত্রণালয় ও সরকারি দফতরগুলো বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনার পর দাফনের প্রক্রিয়া শুরু হবে। এ অন্তিমযাত্রায় বেশি জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দিষ্টসংখ্যক আত্মীয়-স্বজনের উপস্থিতিতে তার দাফন কাজ সম্পন্ন হবে।
শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা