ফিলিপাইনে টাইফুনের আঘাতে ৫৩ জন নিহত
১৪ নভেম্বর ২০২০, ০৮:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
চলতি সপ্তাহে ফিলিপাইনে টাইফুন ভামকোর তাণ্ডবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে। ফিলিপাইন ন্যাশনাল পুলিশ (পিএনপি) শনিবার (১৪ নভেম্বর) এ কথা জানায়।
পিএনপি জানায়, বুধবার ও বৃহস্পতিবার দেশটির প্রধান দ্বীপ লুজনে টাইফুনের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান চলছে, এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ফিলিপাইনের উত্তরাঞ্চলে কাগায়ান ও ইসাবেলা প্রদেশে উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে। রাবার বোট ব্যবহার করে ডুবে যাওয়া ঘরবাড়ি এবং ছাদে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে।
ফিলিপাইন কোস্ট গার্ডের দেয়া ফুটেজে দেখা যায়, লুজনের প্রধান নদীর পাথরের বাঁধ উপচে পড়া বন্যার পানিতে প্রদেশটি তলিয়ে গেছে।
কাগায়ানের গভর্নর ম্যানুয়েল মামবা শনিবার বলেছেন, শুক্রবার রাতে বিদ্যুতায়িত হয়ে এক উদ্ধার কর্মীর মৃত্যু হয়েছে। মামবা বন্যার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, অনেক প্লাবিত এলাকা স্থলপথে পর্যবেক্ষণ সম্ভব নয়, এ জন্য তিনি হেলিকপ্টারের সহায়তার আবেদন জানিয়েছেন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা