১১ মাসে বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে
০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৩ এএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সমানতালে বেড়েই চলেছে। বুধবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে আজ পর্যন্ত মাত্র ১১ মাসে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ৮৬ হাজার ৬৮৮ জনে। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৯২ হাজার ৭৯৪ জন। এছাড়া এখন পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৭৯৯ জন।
এদিকে গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪১ লাখ ৮ হাজার ৪৯০ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৭৬ হাজার ৯৭৬ জন মৃত্যুবরণ করেছেন।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৯৪ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ১৫৯ জন।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৬৩ লাখ ৮৮ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৮৬২ জনের।
এদিকে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৬৭৫ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী