জার্মানিতে করোনায় একদিনে ৯৫২ জনের মৃত্যু, কঠোর লকডাউন শুরু
১৬ ডিসেম্বর ২০২০, ০৭:১৯ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানিতে করোনা ভাইরাসে বুধবার (১৬ ডিসেম্বর) আরও ৯৫২ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭২৮ জন। এরপর থেকে সেখানে কঠোর লকডাউন শুরু হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। অপ্রয়োজনীয় বাণিজ্য বন্ধ রাখারও উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত কঠোরতা ঘোষণা করা হয়। তবে বড়দিন উপলক্ষে কিছুটা শিথিল করা হতে পারে সেই বিধিনিষেধ। এর অধীনে কোনো পরিবারের ঘনিষ্ঠ সর্বোচ্চ চারজন সদস্য বা অতিথিকে বাসায় আপ্যায়িত করতে অনুমতি দেয়া হয়েছে। এ ছাড়া ইউরোপের অন্য দেশগুলোতেও বড়দিনকে সামনে রেখে বিধিনিষেধ কঠোর করা হয়েছে।
ফ্রান্সে নৈশকালীন কারফিউ দেয়া হয়েছে। জার্মানিতে নতুন বিধিনিষেধের অধীনে শুধু অত্যাবশ্যকীয় এমন সুপারমার্কেট এবং ব্যাংক খোলা রাখার অনুমোদন দেয়া হয়। নভেম্বর থেকে সেখানে রেস্তোরাঁ, বার এবং অবকাশ যাপন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির কিছু কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে আরোপ করা হয়েছে লকডাউন। এমন খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নতুন বিধিনিষেধের অধীনে সেলুন পর্যন্ত বন্ধ রাখতে হবে। খোলামেলা স্থানে এলকোহল বা মদ পান নিষিদ্ধ করা হয়েছে। কোম্পানিগুলোর কর্মীদের বাসায় বসে কাজ করতে উৎসাহিত করা হয়েছে।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী