বড়দিন: দরিদ্রদের সাহায্যের আহ্বান পোপের
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যেই বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে এক ভাষণে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে নিজেদের দায়িত্ব মনে করে গরিবদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ‘ক্রিসমাস ইভের ম্যাস’ অনুষ্ঠানে পোপ এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
এ বছর অনুষ্ঠানে ১০০ জনের কম মানুষ অংশ নিয়েছে। সাধারণত প্রতিবছর বড়দিনের ‘ম্যাসে’ ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। যাদের মধ্যে প্রায় ২০০ দেশের কূটনীতিকরা থাকে।
এ বছর নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে ‘ম্যাস’ শুরু হয়। ‘ম্যাসে’ অংশ নিয়ে রাত ১০টায় কারফিউ শুরুর আগেই যাতে অংশগ্রহণকারীরা বাড়িতে ফিরতে পারে, সে জন্য এমন পরিকল্পনা করে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বড়দিনের বার্তায় পোপ বলেন, ‘ঈশ্বরের পুত্র নিজেও দরিদ্র এবং সমাজচ্যুত মানুষদের মধ্যে জন্ম নিয়েছেন। এরমধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন, সমাজচ্যুতরাও ঈশ্বরেরই সন্তান। দারিদ্র্য এবং প্রয়োজনের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের মাঝে আসেন এবং বলেন, গরিবদের সেবা করার মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে পারব।’
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা