বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ২২ লাখ ছাড়াল
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত একদিনে সারাবিশ্বে সংক্রমিত মানুষের তালিকাতে নতুন করে যোগ হয়েছে আরও ৪ লাখ ৫০ হাজার ২৫৫ জনের নাম। মৃত্যুর সারিতেও যোগ হয়েছে ১৪ হাজার ৬৩০ জনের নাম।
করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের তথ্য হালনাগাদ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৮৯ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ৬২ হাজার ৬৯০ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৬১৭ জন।
ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৩৪৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ২০৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৬৩৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ৩৮৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা