বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে
০৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা প্রায় ১০ কোটি ৬০ লাখ।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (০৬ ফ্রেবুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ছয় হাজার ৭৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২৩ লাখ আট হাজার ৮৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের চার লাখ ৮১ হাজার ৩৩৪ জন মানুষ। এই সময়ে প্রাণ হারিয়েছেন আরও ১৪ হাজার ২৩৯ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৪ লাখ সাত হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ৭০৫ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৯৫৬ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৪ লাখ ৪৯ হাজার ৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ১২৭ জনের।
আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৪ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৫ হাজার ৭৩২ জন।
আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ১১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১১ হাজার ২৬৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। পরে একে একে গোটা বিশ্বকে গ্রাস করে ভাইরাসটি। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার টিকাদান। বাংলাদেশেও আগামীকাল থেকে শুরু হবে টিকাদান।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা