বাংলাদেশি গৃহকর্মী হত্যায় এক সৌদি নাগরিকের ফাঁসি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আবিরন বেগম নামের এক বাংলাদেশি গৃহকর্মী হত্যায় আয়েশা আল জিজানী নামের এক সৌদি নাগরিকের ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির আদালত। একই ঘটনায় আয়েশার স্বামী বাসেম সালেম ও পুত্র ওয়ালীদকে কারাদণ্ড দেয়া হয়েছে। সৌদি আরবের স্থানীয় আদালতে ১৪ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়েছে। রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা আবিরনের গৃহকর্ত্রী ছিলেন। আয়েশার ছেলে ওয়ালিদকে ৭ মাসের জেল দেয়া হয়েছে এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আয়েশার স্বামীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদের আজিজিয়ায় সৌদি গৃহকর্ত্রীর নির্যাতনে নিহত হন বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম যা পরবর্তীতে হত্যাকাণ্ড বলে হাসপাতালের ফরেনসিক রিপোর্টে জানা যায়।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা