জাতিসংঘের গাড়িবহরে হামলা: ইতালির রাষ্ট্রদূত নিহত
২২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। সোমবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয়।
এসময় সঙ্গে থাকা এক নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহত তৃতীয় ব্যক্তি গাড়ির চালক ছিলেন।
এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঙ্গোয় জাতিসংঘ মিশনের গাড়িবহরের একই গাড়িতে যাচ্ছিলেন রাষ্ট্রদূত এবং ওই নিরাপত্তা কর্মকর্তা।
হামলাকারীরা তাদের গাড়িতে গুলি ছুড়লে প্রাণ হারান রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। জাতিসংঘ কর্মকর্তাদের অপহরণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় গণমাধ্যমগুলো। তবে এ ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত নয়। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
কঙ্গোলিজ সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলাকারীদের খুঁজতে ওই এলাকায় চিরুণী অভিযান চালানো হচ্ছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, আত্তানাসিও ২০১৭ সাল থেকে কিনশাসায় ইতালীয় মিশনের প্রধান ছিলেন এবং ২০১৯ সালে তাকে রাষ্ট্রদূত করা হয়েছিল।
কঙ্গোর রুয়ান্ডা ও উগান্ডা সীমান্তবর্তী ভিরুঙ্গা অঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী কার্যক্রম চালায়। পার্ক রেঞ্জার্সরা প্রায়ই তাদের হামলার শিকার হন। গত মাসেই আচমকা হামলায় ছয় রেঞ্জার্স প্রাণ হারিয়েছেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী