ইন্দোনেশিয়ায় পর্যটন বাস গিরিখাতে পড়ে ২৭ জনের মৃত্যু
১১ মার্চ ২০২১, ০২:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ায় একটি পর্যটন বাস গিরিখাতে পড়ে যাওয়ার ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছে। দেশটির জাভা দ্বীপে বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সিএনএ।
স্থানীয় পুলিশ প্রধান ইকো প্রাসেতিয়ো জানিয়েছেন, বাসটি ইসলামিক জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাবা-মাকে নিয়ে পশ্চিম জাভা প্রদেশের সুবাং শহর থেকে যাত্রা করেছিল। তিনি আরো জানান, বাসটি সুবাং থেকে তাসিকমালয়া জেলার একটি মাজারের উদ্দেশে রওনা করেছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
উদ্ধারকর্মীরা সারারাত ধরে তল্লাশি অভিযান চালিয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বানডুং তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান ডেবেন রিডওয়ানশাহ জানিয়েছেন, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ এবং ৩৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা বেশ গুরুতর। দুর্ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন শিশু ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা