আফগানিস্তানে তারাবি নামাজের সময় ৮ ভাইকে গুলি করে হত্যা!
১৮ এপ্রিল ২০২১, ০৭:৫৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে তারাবির নামাজ পড়ার সময় মসজিদে গুলি চালিয়ে এক পরিবারের আট ব্যক্তিকে হত্যা করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার দেশটির পূর্ব নানঘর প্রদেশে এ ঘটনা ঘটে। জানা গেছে, আফগানিস্তানে জালালাবাদের ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়। আটজনের মধ্যে পাঁচজন এক মায়ের সন্তান, বাকি তিনজন তাদেরই চাচাতো ভাই।
আফগান পুলিশ সূত্র জানিয়েছে, তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে গুলি চালানো হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে এটি টার্গেটেড হামলা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নানগরহাড় প্রদেশ পুলিশের মুখপাত্র ফরিদ খান হামলার ঘটনা নিশ্চিত করেছেন। মুসলিম বিশ্বের অন্য দেশের মতো আফগানিস্তানেও পবিত্র রমজান পালিত হচ্ছে। সারাদিন রোজা পালন শেষে মুসুল্লিরা তারাবির নামাজ আদায়ে মসজিদে যান।
উল্লেখ্য, আফগানিস্তানে প্রতিশোধমূলক হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে। মর্যাদা অক্ষুণ্ণ রাখার পুরনো রীতি মেনে পরিবারগুলো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায়। এ ধরনের সহিংসতা অনেক সময় কয়েক যুগ ধরেও চলে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এ প্রতিহিংসা সঞ্চারিত হয়। (সূত্র: বাসস, আলজাজিরা)
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা