মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

২১ জুন ২০২১, ০৮:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম


মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় ১০২ জন বাংলাদেশি নাগরিকসহ মোট তিন শতাধিক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় গণমাধ্যম বেরনামা নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার (২১ জুন) সকালে দেংকিল এলাকায় অভিযান চালিয়ে একটি কনস্ট্রাকশন সাইট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ার, ৮ জন মিয়ানমারের, ৪ জন ভিয়েতনামের এবং দুইজন ভারতের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ২৮০ জন পুরুষ, ২৯ জন নারী। সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গত কয়েক বছরে কঠোর অবস্থান নিয়েছে। করোনার সময় কড়াকড়ি আরও বাড়িয়েছে দেশটি। গ্রেপ্তার হওয়া অভিবাসীরা করোনা বিধি মানছিলেন না বলে অভিযোগ করা হয়েছে।


বিভাগ : বিশ্ব


এই বিভাগের আরও