আফগানিস্তানে আবারও তালেবান হামলায় নিহত ২৩
০২ জুলাই ২০২১, ০৮:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের বাদাখশান ও উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে তালেবানের হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তালেবানরা প্রদেশ দু’টির নানা স্থানে হামলা চালায়। পরে নিরাপত্তাবাহিনী বাধা দিলে সংঘর্ষ শুরু হয়, এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তবে কয়েকজন নিরাপত্তাবাহিনীর সদস্য ও তালেবানা যোদ্ধাও রয়েছে।
বাদাখশান প্রদেশ পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে প্রদেশটির বিভিন্ন স্থান ও নিরাপত্তাচৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা। সবথেকে বড় হামলাটি চালিয়েছে ফায়জাবাদ শহরে। এতে নিরাপত্তাকর্মীসহ ৮ ব্যক্তি নিহত হয়। আহত হয়েছে আরো তিন জনের বেশি। যদিও অন্য একটি সোর্স গণমাধ্যমকে বলছে, বাদাখশানে তালেবানের এ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন তালেবান কমান্ডারও রয়েছে বলে জানিয়েছে সোর্সটি।
এছাড়া বাঘলান প্রদেশে তালেবানের হামলায় নিহত হয়েছে তিন ব্যক্তি। নিহতদের মধ্যে পুল-ই-চরখি কারাগারের শিক্ষা বিভাগের প্রধান মহিউদ্দিন পাইকান হায়দারি রয়েছেন। নিহত অন্য দু’জন বাঘলান অঞ্চলের সাধারণ মানুষ। এদিকে আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার হচ্ছে অন্যদিকে নিজেদের পেশিশক্তি বাড়াচ্ছে তালেবান। তালেবান এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে আফগানিস্তানের ১শ’র বেশি জেলা। যেগুলো উদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান নিরাপত্তাবাহিনী।
সম্প্রতি আফগানিস্তান যুদ্ধে ইতি টানার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ৯/১১ হামলার দুই দশকপূর্তির আগেই আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। সূত্র: তোলো নিউজ।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা