ইউক্রেনের একটি অভিবাসী শিবিরে জিম্মি ৫ বাংলাদেশি
০৫ মার্চ ২০২২, ০৭:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি জানিয়েছেন ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে থাকা ৫ বাংলাদেশি। ডয়েচে ভেলের এক ভিডিও প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের টুইটার অ্যাকাউন্টেও ডয়েচে ভেলের ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওতে তারা বলেন, ‘রাতের বেলা গুলির শব্দ শুনি, আলো নিভিয়ে বসে থাকতে হয়; আমাদের উদ্ধার করেন’। ভিডিওতে রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশি লাইভে এসে সেখানকার পরিস্থিতি বর্ণনা করেছেন। তার সাথে ভিডিওতে ছিলেন আরও কয়েকজন বাংলাদেশি। ওই ক্যাম্পে সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। একটি ফোন লুকিয়ে রাখার ফলে লাইভে আসতে পেরেছেন বলে জানান রিয়াদুল।
তিনি জানান, এই ক্যাম্পে প্রচুর পরিমাণে সেনা সদস্য রয়েছে। আর রাশিয়া সৈন্যদের লক্ষ্য করেই বোমা ফেলায় অনেক আতঙ্কে রয়েছেন তারা। ওই ক্যাম্পে তাদের সবাইকে আটকে রাখার অভিযোগ করে তিনি বলেন: একটি রুমে ১০ থেকে ১২ জনকে জিম্মি করে রাখা হয়েছে। লাইট বন্ধ করে রাখা হয়েছে। মারধর করা হয়েছে। এখানে জীবনের এক মিনিটেরও নিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন তাদেরকে উদ্ধারে এগিয়ে আসার জন্য।
তবে রিয়াদুল জানান, অন্য ক্যাম্পগুলো থেকে সবাইকে ছেড়ে দিলেও তাদেরকে ছাড়া হচ্ছে না। তারা বেলারুশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসনের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত ইউক্রেনের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ সেনারা।
শনিবার (৫ মার্চ) মানবিক কার্যক্রম চালানোর জন্য ইউক্রেনের মারিওপোল ও ভলনোভকা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা