ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি: ১৭ বাংলাদেশি উদ্ধার, নিখোঁজ ৩০
১৪ মার্চ ২০২৩, ০৩:৫৬ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ এএম
টাইমস ডেস্ক:
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসময় ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। দুর্ঘটনায় নিখোঁজ ৩০ যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে স্থানীয় দাতব্য সংস্থা। লিবিয়া থেকে তারা অবৈধপথে ইতালি যাচ্ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
উদ্ধার করা অভিবাসীদের ইতালির সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশ থেকে আগত অভিবাসী।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, বৈরি আবহাওয়ায় অভিবাসীদের একটি নৌকা গত রোববার ভূমধ্যসাগরে ডুবে যায়। এতে ৩০ অভিবাসী ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাতব্য সংস্থা এলার্ম ফোন বলছে, ইতালির কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ পাঠানোয় দেরি হওয়ায় এত প্রাণহানি ঘটেছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অবৈধপথে ইতালি যাওয়ার সময় ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯ জন অভিবাসীর মৃত্যু হয়।
বিভাগ : বিশ্ব
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার