বিমান হামলায় আফগানিস্তানের ১৭ পুলিশ নিহত
১৭ মে ২০১৯, ১১:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
অনলাইন ডেস্ক:
বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে দেশটির ১৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৪ পুলিশ সদস্য। শুক্রবার (১৭ মে) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
হেলমান্দের প্রাদেশিক কাউন্সিল প্রধান আতাউল্লাহ আফগান জানান, বৃহস্পতিবার (১৬ মে) প্রদেশটির রাজধানী লস্কর গাহের কাছেই তালেবান গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলাকালীন ভুলবশত নিরাপত্তা বাহিনীর উপর এ হামলা চালানো হয়। এতে ১৭ পুলিশ সদস্য মারা যায়। এছাড়া আরও ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। আফগান নিরাপত্তা বাহিনী অথবা মার্কিন বাহিনী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন জানান, কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে।
এদিকে তালেবান গোষ্ঠীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাহিনীই এ হামলা চালিয়েছে।
আফগানিস্তানে তালোবনদের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করে আসছে মার্কিন বাহিনী।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা