প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর করছেন শি জিনপিং
২০ জুন ২০১৯, ০৬:২৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম
বিদেশ ডেস্ক:
প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ছয় বছর পর এই সফরে গেলেন শি। দুই দিনের সফর বৃহস্পতিবার (২০ জুন) তিনি পিয়ংইয়ং পৌঁছেছেন।
খবর বিবিসির।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সফরের শুরুর দিনই গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শি।
বেইজিং পিয়ংইয়ংয়ের প্রধান ব্যবসায়িক অংশীদার হলেও ১৪ বছরের মধ্যে এবারই প্রথম চীনের কোনো প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় গেলেন। এ সফরে শি নিষেধাজ্ঞা জর্জরিত উত্তর কোরিয়ার জন্য বেশকিছু অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প নিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
জাপানে জি টোয়েন্টি সম্মেলনের এক সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্টের এ সফরে পিয়ংইয়ং-ওয়াশিংটন সম্পর্কের উত্থান-পতন নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। জি টোয়েন্টি সম্মেলনে শির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার ক্ষমতায় আসায় পর থেকে এ নিয়ে ৪ বার চীন সফর করেছেন কিম।
অন্যদিকে ২০০৫ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরকালে উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিমের বাবা কিম জং ইল।
উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের কারণে দেশটির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। বেইজিং এসব নিষেধাজ্ঞায় সমর্থন দিলেও শির এবারের সফর দুই দেশের সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিম জং উনের দুই বারের বৈঠক ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি