ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হাদামিকে আটক করলো ইসরাইল
০১ জুলাই ২০১৯, ০২:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
বিদেশ ডেস্ক:
জেরুজালেম বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল হাদামিকে রোববার (৩০ জুন) গ্রেপ্তার করেছে ইসরাইল। তাকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাইল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, জেরুজালেম বিষয়ক কর্মকাণ্ডের কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ চত্বরে তিনি চিলির প্রেসিডেন্টের সঙ্গে প্রবেশ করেছিলেন। এ ছাড়া সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের জন্য তাকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার হাদামিকে দেখা যায় চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সঙ্গে। তারা ওই সময় আল আকসা মসজিদে প্রবেশ করেছিলেন।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ইসরাইল। তারা বলছে, কোনো রাষ্ট্রপ্রধানের সফর বিষয়ে সান্তিয়াগোতে যে সমঝোতা হয়েছিল এবং যেসব নিয়ম কানুনের কথা বলা হয়েছিল তাদের এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা লঙ্ঘিত হয়েছে।
উল্লেখ্য, আল আকসা মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই পবিত্র স্থান। এটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইস্যুগুলোর অন্যতম। আল আকসা মসজিদকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা