আফগানিস্তানে বাসে বিস্ফোরণে নিহত ৩৪
৩১ জুলাই ২০১৯, ০২:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম
বিদেশ ডেস্ক:
আফগানিস্তানের মহাসড়কে একটি দূরপাল্লার বাসে বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহতে বুধবার (৩১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক কর্মকর্তারা বলেন, ফারাহ প্রদেশের আব খোরমা এলাকার একটি ভেতরের রাস্তা থেকে মূল রাস্তায় ওঠার সময় একটি ভূমি মাইন বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। আহতদের হেরাত প্রদেশের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
ফারাহ প্রদেশের পুলিশ প্রধানের মুখপাত্র মহিবুল্লাহ মহিব বলেছেন, তালেবানের পুঁতে রাখা ল্যান্ডমাইনে এই দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ৩৪ জন নিহত ও আরও ১৫ জন গুরুতর আহত হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, তাত্ক্ষণিকভাবে কেউ দায় স্বীকার না করলেও এ এলাকায় তালেবান সদস্যরা নির্দিষ্ট টার্গেট এবং নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে প্রায়ই এসব ল্যান্ডমাইন রাস্তার পাশে পুঁতে রাখে। এতে প্রায়ই বেসামরিক মানুষ নিহত হন।
সম্প্রতি কান্দাহারের কাছেই এক ব্যস্ত বাজারের মধ্যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় তিন শিশু মারা যায়। আহত হন ২৩-এরও বেশি নাগরিক।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা