আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৩
১৮ আগস্ট ২০১৯, ০১:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
বিদেশ ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ১৮০ জনের বেশি।
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৭ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর পশ্চিমের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই আত্মঘাতী বোমা হামলা হয়।
এই হামলার কয়েক ঘণ্টা পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়।
একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, বোমা বিস্ফোরণের সময় হলটিতে অনেক মানুষ ছিল। তাই হতাহতের সংখ্যা অনেক হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ফুটেজে ওয়েডিং হলের বাইরে নারীদেরকে চিৎকার করতে দেখা গেছে। বিস্ফোরণের ঘটনায় তারা হতবাক।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বিস্ফোরণের কারণ সম্পর্কিত কোনও তথ্য পাওয়া যায়নি।
তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা রাজধানীতে একাধিক হামলা চালাচ্ছে বলেও উল্লেখ করেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা