মিয়ানমারে ৮টি মসজিদ খুলেনি ৬ বছরেও
২২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৬ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের ইয়াংগুনে গত ছয় বছর ধরে জোরপূর্বকভাবে বন্ধ করে রাখা হয়েছে আটটি মসজিদ। গত ১৭ সেপ্টেম্বর দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হলাইং ইয়াংগুনে একটি মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ওই অঞ্চলের স্থানীয় মুসলিমরা বন্ধ করে দেয়া ৮ টি মসজিদ পুনরায় খুলে দেয়ার আবেদন জানান। এ খবর দিয়েছে দ্য সাউথ এশিয়ান মনিটর।
খবরে বলা হয়, সম্প্রতি ইয়াংগুনের বৌদ্ধদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বীদের সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল হাইং। এমনই এক সাক্ষাতের সময় মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মুসলিমরা বন্ধ করে রাখা মসজিদগুলো চালু করার জন্য অনুমতি চান। এছাড়া আঞ্চলিক মুসলিম দায়িত্বশীলরা দেশটির স্টেট কাউন্সিলর অফিস, কমান্ডার-ইন-চিফ অফিস এবং সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়েও পুনরায় মসজিদ খুলে দেয়ার জন্য চিঠি দিয়েছেন।
স্থানীয়রা সেনাপ্রধানের যোগাযোগের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, সেনাপ্রধানের সাক্ষাতের উদ্দেশ্য তারা জানেন না। আর মসজিদ খুলে দেয়ার বিষয়ে সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ সান উইন জানিয়েছেন, তারা এখনও এ চিঠিটি পাননি। তবে মিয়ানমারের ইসলামিক কাউন্সিলের চেয়ারম্যান ইউ মং মং জানান, তিনি সেনাপ্রধানকে মসজিদগুলো খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।
২০১৪ সালে মিয়ানমারের মান্ডলে তীব্র সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে মেকটিলা ও ইয়ামেথিন জনপদের মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাদের নির্যাতনের শিকার হয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি