যৌন নিপীড়নের অভিযোগে সাবেক স্পিকার গ্রেফতার
০৭ অক্টোবর ২০১৯, ০৫:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
নেপালের পার্লামেন্টের এক কর্মীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মহারাকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ।
ওই নারী কর্মীর অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর (শনিবার) মহারা মদ্যপ অবস্থায় তার বাসায় ঢুকে তাকে যৌন নিপীড়ন করেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঠমান্ডুর একটি আদালত মহারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
নির্যাতনের শিকার ওই নারী স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, আমি ভাবতেও পারিনি এমন কিছু ঘটতে পারে। তিনি আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। আমি পুলিশকে খবর দেয়ার হুমকি দিলে তিনি চলে যান।
গ্রেফতারি পরোয়ানা জারির আগেই গত মঙ্গলবার নিজ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাবেক এই মাওবাদী বিদ্রোহী। তবে তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
কৃষ্ণ বাহাদুর মহারা ২০০৬ সালে নেপালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধ অবসানে শান্তি চুক্তিতে মাওবাদীদের পক্ষ থেকে প্রধান আলোচক ছিলেন। ২০১৭ সালে বিদ্রোহী এবং মধ্যপন্থি কমিউনিস্টদের জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তিনি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা